দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে জামায়াতের সহায়তা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত ৯ জন এবং ট্রেন দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহত ১০ পরিবারের ১৫ জনকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার (৯ মে) বিকেলে রাজবাড়ী আজাদী ময়দানের অফিসে দলটির জেলা শাখার উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। রাজবাড়ী জেলা জামায়াতের আমির মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব জামায়াতে ইসলামীর আমির আজাদ সোবহান। মাওলানা এটিএম মাছুম বলেন, ‘বর্তমানে দেখা যায় কিছু রাজনৈতিক দল কিছু সহযোগিতা করে যা মূলত লোক দেখানো ও ভোট বেশি পাওয়ার উদ্দেশ্যে। আমরা এসব উদ্দেশ্যে উপকার করি না; আমরা যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়াই। জামায়াতে ইসলামী সব সময় বন্যা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।’ তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর চার দফার একটি হচ্ছে মানবসেবা ও মানবকল্যাণে নিয়োজিত থাকা। আমরা সেই কাজ আগেও করেছি, এখনো করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব।’ রু‌বেলুর রহমান/এমএন/এমএস

দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে জামায়াতের সহায়তা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত ৯ জন এবং ট্রেন দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহত ১০ পরিবারের ১৫ জনকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার (৯ মে) বিকেলে রাজবাড়ী আজাদী ময়দানের অফিসে দলটির জেলা শাখার উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। রাজবাড়ী জেলা জামায়াতের আমির মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব জামায়াতে ইসলামীর আমির আজাদ সোবহান।

মাওলানা এটিএম মাছুম বলেন, ‘বর্তমানে দেখা যায় কিছু রাজনৈতিক দল কিছু সহযোগিতা করে যা মূলত লোক দেখানো ও ভোট বেশি পাওয়ার উদ্দেশ্যে। আমরা এসব উদ্দেশ্যে উপকার করি না; আমরা যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়াই। জামায়াতে ইসলামী সব সময় বন্যা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর চার দফার একটি হচ্ছে মানবসেবা ও মানবকল্যাণে নিয়োজিত থাকা। আমরা সেই কাজ আগেও করেছি, এখনো করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব।’

রু‌বেলুর রহমান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow