দৌলতদিয়ার ঘটনায় শাকিব খানের বার্তা

উত্তাল পদ্মা নদীর বুকে ঘটে যাওয়া মর্মান্তিক বাসডুবির ঘটনায় থমকে গেছে পুরো দেশ। সকাল গড়াতেই একে একে ভেসে উঠেছে নিথর দেহ সংখ্যা ছুঁয়েছে ২৬। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস, আর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এই হৃদয়বিদারক ঘটনার পর যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনও। এমনই এক নিঃশব্দ বেদনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা এসকে ফিল্মের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা। শোকাহত পরিবারগুলোর প্রতি রইলো আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তায়ালা যেন নিহতদের জান্নাত নসীব করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন। আমিন। ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, নিরাপদ যাত্রা নিশ্চিত করা ও চালকদের আরও বেশি সচেতনতা থাকা উচিত। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। এখনো আনুমানিক ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে

দৌলতদিয়ার ঘটনায় শাকিব খানের বার্তা

উত্তাল পদ্মা নদীর বুকে ঘটে যাওয়া মর্মান্তিক বাসডুবির ঘটনায় থমকে গেছে পুরো দেশ। সকাল গড়াতেই একে একে ভেসে উঠেছে নিথর দেহ সংখ্যা ছুঁয়েছে ২৬। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস, আর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এই হৃদয়বিদারক ঘটনার পর যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনও। এমনই এক নিঃশব্দ বেদনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা এসকে ফিল্মের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা। শোকাহত পরিবারগুলোর প্রতি রইলো আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তায়ালা যেন নিহতদের জান্নাত নসীব করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন। আমিন। ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, নিরাপদ যাত্রা নিশ্চিত করা ও চালকদের আরও বেশি সচেতনতা থাকা উচিত।

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। এখনো আনুমানিক ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটিতে প্রায় ৪৫ জনের মতো যাত্রী ছিলেন বলে বাসযাত্রী ও কাউন্টার মাস্টার জানিয়েছেন।

এমআই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow