দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনার ৭ ঘণ্টা পর বাস উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ফেরিতে উঠতে গিয়ে ‘সোহাদ্য পরিবহন’-এর বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ গভীর রাতে বাসটিকে নদী থেকে টেনে তোলে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জন নারী ও ৫ জন পুরুষ। এছাড়া আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে। উদ্ধারকৃত সকল মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে প্রশাসন স্বজনদের দ্রুত যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে ব্যাপক প্রচারের অনুরোধ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। স্থানীয়দের

দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনার ৭ ঘণ্টা পর বাস উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে ফেরিতে উঠতে গিয়ে ‘সোহাদ্য পরিবহন’-এর বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ গভীর রাতে বাসটিকে নদী থেকে টেনে তোলে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জন নারী ও ৫ জন পুরুষ।
এছাড়া আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে।

উদ্ধারকৃত সকল মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে প্রশাসন স্বজনদের দ্রুত যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে ব্যাপক প্রচারের অনুরোধ করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow