দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব

প্রথম স্ত্রীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে জেলা শহরের ভাদুঘরে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছে শায়খ সাজিদুর রহমানের ছেলে তারেকুর রহমান। তিনি বলেন, আম্মুর মৃত্যুর পর, এই বয়সে আব্বুর অসুস্থ ও কর্মব্যস্ত জীবনে একজন একান্ত সঙ্গী ও ব্যক্তিগত সহযোগী থাকা আমাদের কাছে আবশ্যক মনে হয়েছে। তাই আমাদের সকল ভাই-বোনদের পরামর্শে ও ইচ্ছায়, আব্বু বিবাহে রাজি হন। তিনি বলেন, কনে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। কয়েক মাস আগে তার স্বামী মারা যান। ওই ঘরে তার এক ছেলে ও মেয়ে রয়েছে। তাদের বিয়ে হয়েছে। দুই পরিবারের সদস্য ও জেলার কয়েকজন শীর্ষ আলেমের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, কনে আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। তিনি পাঁচ বোনের মধ্যে সবার বড়। এটি আমাতুর রহমানেরও দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে তার প্রথম স্বামী মারা যান। সেই সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সামাজ

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব

প্রথম স্ত্রীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে জেলা শহরের ভাদুঘরে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ে সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছে শায়খ সাজিদুর রহমানের ছেলে তারেকুর রহমান। তিনি বলেন, আম্মুর মৃত্যুর পর, এই বয়সে আব্বুর অসুস্থ ও কর্মব্যস্ত জীবনে একজন একান্ত সঙ্গী ও ব্যক্তিগত সহযোগী থাকা আমাদের কাছে আবশ্যক মনে হয়েছে। তাই আমাদের সকল ভাই-বোনদের পরামর্শে ও ইচ্ছায়, আব্বু বিবাহে রাজি হন।

তিনি বলেন, কনে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। কয়েক মাস আগে তার স্বামী মারা যান। ওই ঘরে তার এক ছেলে ও মেয়ে রয়েছে। তাদের বিয়ে হয়েছে। দুই পরিবারের সদস্য ও জেলার কয়েকজন শীর্ষ আলেমের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কনে আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। তিনি পাঁচ বোনের মধ্যে সবার বড়। এটি আমাতুর রহমানেরও দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে তার প্রথম স্বামী মারা যান। সেই সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সামাজিক ও ধর্মীয় রীতি মেনেই তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি এই নতুন সংসার শুরু করলেন।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow