দ্বীনকে বিজয়ী করতে জামায়াতের জনসম্পৃক্ততা বাড়াতে হবে: মোবারক হোসাইন

ইসলামের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন। তিনি বলেছেন, দ্বীনকে বিজয়ী করতে হলে জামায়াতের সব স্তরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় একটি মিলনায়তনে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াত আয়োজিত এক ষান্মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির ও ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর উত্তর থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, বাইতুলমাল সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। মোবারক হোসাইন বলেন, দ্বীনকে বিজয়ী করতে হলে জামায়াতের সব স্তরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে দাওয়াতি কার্যক্রমের সম্প্রসারণ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে এবং প্রত্যেক ব্যক্তির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টিসহ জ্ঞান ও তাকওয়া বৃদ্ধির জন্য বেশি বেশি করে কোরআন, হাদিস ও ইসলামি সাহিত্

দ্বীনকে বিজয়ী করতে জামায়াতের জনসম্পৃক্ততা বাড়াতে হবে: মোবারক হোসাইন

ইসলামের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন। তিনি বলেছেন, দ্বীনকে বিজয়ী করতে হলে জামায়াতের সব স্তরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় একটি মিলনায়তনে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াত আয়োজিত এক ষান্মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির ও ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর উত্তর থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, বাইতুলমাল সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

মোবারক হোসাইন বলেন, দ্বীনকে বিজয়ী করতে হলে জামায়াতের সব স্তরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে দাওয়াতি কার্যক্রমের সম্প্রসারণ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে এবং প্রত্যেক ব্যক্তির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টিসহ জ্ঞান ও তাকওয়া বৃদ্ধির জন্য বেশি বেশি করে কোরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যয়ন করতে হবে। তাহলেই আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow