দ্যা হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্ট খেলার কথা ছিল তার। কিন্তু জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে পাওয়া চোট ইংল্যান্ডে যাওয়ার আগেই তাকে ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। এবারের আসরের জন্য মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল বার্মিংহ্যাম ফনিক্স। তারাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের ছিটকে যাওয়া নিশ্চিত করেছে। জিম্বাবুয়ে সফরে গত ৬ জুলাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। একই সঙ্গে হাঁটুতেও চোট ছিল এই বাঁ-হাতি পেসারের। এই চোট সাধারণ সুস্থ হতে এক মাস সময় লাগে। বার্মিংহাম প্রথমে জানিয়েছিল মোস্তাফিজ দলে যোগ দেওয়ার চোট পরখ করে দেখা হবে। তবে পরে সিদ্ধান্ত হয় বাংলাদেশেই মোস্তাফিজের ফিটনেস টেস্ট করা হবে। তবে এর আগেই সিদ্ধান্ত হয়ে গেলো। মোস্তাফিজের বদলি হিসেবে কারো নাম এখনো জানায়নি বার্মিংহ্যাম। মোস্তাফিজ অবশ্য এখন সুস্থ হয়ে ওঠার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন। বাংলাদেশের পরবর্তী সিরিজ
শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্ট খেলার কথা ছিল তার।
কিন্তু জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে পাওয়া চোট ইংল্যান্ডে যাওয়ার আগেই তাকে ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। এবারের আসরের জন্য মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল বার্মিংহ্যাম ফনিক্স। তারাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের ছিটকে যাওয়া নিশ্চিত করেছে।
জিম্বাবুয়ে সফরে গত ৬ জুলাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। একই সঙ্গে হাঁটুতেও চোট ছিল এই বাঁ-হাতি পেসারের।
এই চোট সাধারণ সুস্থ হতে এক মাস সময় লাগে। বার্মিংহাম প্রথমে জানিয়েছিল মোস্তাফিজ দলে যোগ দেওয়ার চোট পরখ করে দেখা হবে। তবে পরে সিদ্ধান্ত হয় বাংলাদেশেই মোস্তাফিজের ফিটনেস টেস্ট করা হবে।
তবে এর আগেই সিদ্ধান্ত হয়ে গেলো। মোস্তাফিজের বদলি হিসেবে কারো নাম এখনো জানায়নি বার্মিংহ্যাম। মোস্তাফিজ অবশ্য এখন সুস্থ হয়ে ওঠার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন। বাংলাদেশের পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়ায় ২ ম্যাচের টেস্ট সিরিজ। লাল বল না খেলায় এই সময়ে মোস্তাফিজের জন্য তাড়াহুড়োর দরকার হচ্ছে না।
এসকেডি/আইএইচএস
What's Your Reaction?