‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১১ বছরের ছাত্রী : সেই মাদ্রাসাশিক্ষক কারাগারে
নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আখতারুজ্জামান আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেছেন। তবে বুধবার আদালতে পাঠাতে সন্ধ্যা হয়ে যাওয়ায় রিমান্ড আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হয়নি। আদালত আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন। এর আগে বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪-এর একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। দুপুরে ময়মনসিংহে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়। গ্রেপ্তারের পর র্যাব তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অভিযুক্ত আমান উল্লাহ সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় ‘হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসার’ পরিচালক ও শিক্ষক ছিলেন। ১১ ব
নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৬ মে) সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আখতারুজ্জামান আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেছেন। তবে বুধবার আদালতে পাঠাতে সন্ধ্যা হয়ে যাওয়ায় রিমান্ড আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হয়নি। আদালত আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪-এর একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। দুপুরে ময়মনসিংহে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়। গ্রেপ্তারের পর র্যাব তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
অভিযুক্ত আমান উল্লাহ সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় ‘হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসার’ পরিচালক ও শিক্ষক ছিলেন। ১১ বছরের ওই মাদ্রাসাছাত্রীর মা গত ২৩ এপ্রিল সন্ধ্যায় শিক্ষক সাগরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, শিক্ষকের লালসার শিকার হয়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি।
What's Your Reaction?