ধর্ষণ মামলার পলাতক আসামি কাপ্তাই থেকে গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তিকে রাঙ্গামাটির কাপ্তাই এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (৯ জুন) র‌্যাব-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। সোমবার (৮ জুন) সন্ধ্যায় র‌্যাব-৭-এর একটি দল কাপ্তাই থানার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। র‌্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, কোতোয়ালি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার রাঙ্গামাটির কাপ্তাই থানা এলাকায় অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযানের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এমআইএইচএস

ধর্ষণ মামলার পলাতক আসামি কাপ্তাই থেকে গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তিকে রাঙ্গামাটির কাপ্তাই এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (৯ জুন) র‌্যাব-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় র‌্যাব-৭-এর একটি দল কাপ্তাই থানার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, কোতোয়ালি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার রাঙ্গামাটির কাপ্তাই থানা এলাকায় অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযানের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow