ধানের শীষের পক্ষে সমমনা জোটের নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর পাঁচটি সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। প্রচারণার শেষ দিনে সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা-৫, ৬, ৭, ৮ ও ৯ আসনে দিনব্যাপি এই প্রচারণা চালান তারা।  প্রচারণাকালে জোট নেতারা ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চান। এ সময় তারা পথচারী, দোকানি, ফুটপাতের বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ধানের শীষের মার্কা সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রচারণাকালে সমমনা জোটের প্রধান সমন্বয়কারী খন্দকার লুৎফর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের উপর আস্থা রেখেছে। সুতরাং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের প্রাথী বিজয়ী হবে।     গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে- তারেক রহমানের নেতৃত্বে একটি দুনীতি ও দুঃশাসনমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তাই মানুষ সারাদেশে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ‘উন্নয়ন ও অগ্রগতির প্রতীক’ হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে

ধানের শীষের পক্ষে সমমনা জোটের নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর পাঁচটি সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। প্রচারণার শেষ দিনে সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা-৫, ৬, ৭, ৮ ও ৯ আসনে দিনব্যাপি এই প্রচারণা চালান তারা। 

প্রচারণাকালে জোট নেতারা ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চান। এ সময় তারা পথচারী, দোকানি, ফুটপাতের বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ধানের শীষের মার্কা সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রচারণাকালে সমমনা জোটের প্রধান সমন্বয়কারী খন্দকার লুৎফর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের উপর আস্থা রেখেছে। সুতরাং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের প্রাথী বিজয়ী হবে।    

গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে- তারেক রহমানের নেতৃত্বে একটি দুনীতি ও দুঃশাসনমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তাই মানুষ সারাদেশে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ‘উন্নয়ন ও অগ্রগতির প্রতীক’ হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।   

সমমনা জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত বলেন, বিগত ১৭ বছরে দেশে ব্যাপক দুনীতি, উন্নয়নের নামে লুটপাট এবং বিদেশে টাকা পাচার করা হয়েছে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সেই পাচারকৃত টাকা তারেক রহমানের নেতৃত্বে দেশে ফেরত আনা হবে। আর ফেরতকৃত টাকা দেশে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যবহৃত হবে। তাই নতুন প্রজন্মের নতুন ভোটারদেরকে নিশ্চিন্ত মনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।  

প্রচারণার সময় উপস্থিত ছিলেন- জোটভুক্ত এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এনডিপির চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব আবু সৈয়দ, জাকির হোসেন রিয়াজ, রেদওয়ান মর্তুজা, আবদুল বারিক, জামিল আহম্মেদ, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম মাহফুজ, সোহেল চৌধুরী, আ হ ম জহির হোসেন হাকিম, সাকিব খান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow