ধানের শীষের সুনামি আসছে: আমীর খসরু

ধানের শীষের জোয়ার নয়, সুনামি আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের দলটির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সুনামিতে সব অপশক্তি ভেসে যাবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার, সংসদে ভালো ও ভদ্র লোকদের যেতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া বাসস্ট্যান্ড ও সাতকানিয়া রাস্তার মাথায় পৃথক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী ১২ তারিখ ভোটের ফলাফল হাতে আসার মধ্যদিয়েই এই আন্দোলনের সমাপ্তি হবে। তিনি কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্র পাহারা দিতে হবে, না হলে ধান খেয়ে ফেলবে। ১২ তারিখ সফল না হলে এত বছরের ত্যাগের মূল্য থাকবে না। তিনি আরও বলেন, কোনো বাধা বিএনপির সামনে টিকতে পারবে না। সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে। এ অঞ্চল শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, এখানে ধানের শীষকে আবারও ফিরিয়ে আনতে হবে। পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, আগাম

ধানের শীষের সুনামি আসছে: আমীর খসরু

ধানের শীষের জোয়ার নয়, সুনামি আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের দলটির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সুনামিতে সব অপশক্তি ভেসে যাবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার, সংসদে ভালো ও ভদ্র লোকদের যেতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া বাসস্ট্যান্ড ও সাতকানিয়া রাস্তার মাথায় পৃথক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী ১২ তারিখ ভোটের ফলাফল হাতে আসার মধ্যদিয়েই এই আন্দোলনের সমাপ্তি হবে।

তিনি কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্র পাহারা দিতে হবে, না হলে ধান খেয়ে ফেলবে। ১২ তারিখ সফল না হলে এত বছরের ত্যাগের মূল্য থাকবে না।

তিনি আরও বলেন, কোনো বাধা বিএনপির সামনে টিকতে পারবে না। সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে। এ অঞ্চল শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, এখানে ধানের শীষকে আবারও ফিরিয়ে আনতে হবে।

পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, আগামী ১২ তারিখ মানুষ গণতন্ত্র, মানবাধিকার ও ধানের শীষের পক্ষে রায় দেবে এবং যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিনের সভাপতিত্বে লোহাগাড়ার সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল, মুজিব চেয়ারম্যান, মোহাম্মদ সাজ্জাদ, মো. জাহেদ, ফজু ও সোহেল প্রমুখ।

পরে আমীর খসরু সাতকানিয়া রাস্তার মাথায় আরেকটি পথসভায় যোগ দেন। দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এই সভায় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow