ধামরাইয়ে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন কিশোর গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) ও একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। তারা সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। আহত আতাউল্লাহ (১৭) কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি মাটিবাহী ড্রাম ট্রাক আইঙ্গন সেতু এলাকা দিয়ে কালিয়াকৈরমুখী লেন দিয়ে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। অটোরিকশার পেছনে থাকা তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ট্রাকটিকে ওভারটেক করতে গেলে সেটি ট্রাকের সামনে চলে আসে। তখন ড্রাম ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ৩ আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মহিম ও অনিকের মৃত্যু

ধামরাইয়ে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন কিশোর গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) ও একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। তারা সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। আহত আতাউল্লাহ (১৭) কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি মাটিবাহী ড্রাম ট্রাক আইঙ্গন সেতু এলাকা দিয়ে কালিয়াকৈরমুখী লেন দিয়ে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। অটোরিকশার পেছনে থাকা তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ট্রাকটিকে ওভারটেক করতে গেলে সেটি ট্রাকের সামনে চলে আসে। তখন ড্রাম ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ৩ আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এতে ঘটনাস্থলেই মহিম ও অনিকের মৃত্যু হয়। গুরুতর আহত আতাউল্লাহকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। আলামত জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow