‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর কি নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন রণবীর?

‘ধুরন্ধর’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের পর নতুন করে আলোচনায় রণবীর সিং। সিনেমাটিতে জসকিরত ও হামজা-দুই ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর এবার শোনা যাচ্ছে, ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটিতে নাম লেখাতে পারেন এই বলি তারকা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, লেখক অমীশ ত্রিপাঠীর জনপ্রিয় উপন্যাস ‘দ্য ইমমর্টালস অব মেলুহা’ অবলম্বনে নির্মিত হতে যাওয়া বড় বাজেটের সিনেমায় মহাদেবের চরিত্রে দেখা যেতে পারে রণবীরকে। শোনা যাচ্ছে, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমেই বইটির স্বত্ব নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। জানা গেছে, তিন খণ্ডের এই উপন্যাস সিরিজকে কেন্দ্র করে নির্মিত হতে পারে তিনটি সিনেমা। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে বলেও খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। শুধু অভিনয় নয়, নির্মাণ প্রক্রিয়ার সঙ্গেও নাকি সরাসরি যুক্ত রয়েছেন রণবীর। যদিও এখন পর্যন্ত সিনেমাটির পরিচালক কিংবা অন্য অভিনয়শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালে প্রথম কিস্তির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।অমীশ ত্রিপাঠীর এই উপন্যাসে শিবকে প্রথমে একজন সাধারণ মানুষ হিসেবে দেখানো

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর কি নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন রণবীর?

‘ধুরন্ধর’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের পর নতুন করে আলোচনায় রণবীর সিং। সিনেমাটিতে জসকিরত ও হামজা-দুই ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর এবার শোনা যাচ্ছে, ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটিতে নাম লেখাতে পারেন এই বলি তারকা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, লেখক অমীশ ত্রিপাঠীর জনপ্রিয় উপন্যাস ‘দ্য ইমমর্টালস অব মেলুহা’ অবলম্বনে নির্মিত হতে যাওয়া বড় বাজেটের সিনেমায় মহাদেবের চরিত্রে দেখা যেতে পারে রণবীরকে। শোনা যাচ্ছে, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমেই বইটির স্বত্ব নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

জানা গেছে, তিন খণ্ডের এই উপন্যাস সিরিজকে কেন্দ্র করে নির্মিত হতে পারে তিনটি সিনেমা। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে বলেও খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। শুধু অভিনয় নয়, নির্মাণ প্রক্রিয়ার সঙ্গেও নাকি সরাসরি যুক্ত রয়েছেন রণবীর।

যদিও এখন পর্যন্ত সিনেমাটির পরিচালক কিংবা অন্য অভিনয়শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালে প্রথম কিস্তির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।
অমীশ ত্রিপাঠীর এই উপন্যাসে শিবকে প্রথমে একজন সাধারণ মানুষ হিসেবে দেখানো হয়েছে। পরে নিজের কর্ম ও ব্যক্তিত্বের মাধ্যমে দেবতুল্য মর্যাদা অর্জন করেন তিনি। প্রকাশের পর থেকেই বইটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

রণবীরকে শিবের চরিত্রে দেখার সম্ভাবনায় এরই মধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা। এর আগে ‘বাজিরাও মাস্তানি’তে বাজিরাও ও ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খিলজির মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

তবে পুরো বিষয়টি এখনো জল্পনা-কল্পনার পর্যায়েই রয়েছে। কারণ বইটির স্বত্ব বিক্রির খবর অস্বীকার করেছেন অমীশ ত্রিপাঠী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই বইয়ের স্বত্ব এখনো আমার কাছেই আছে। কারও সঙ্গে কোনো চুক্তি হয়নি। রণবীরের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, আমি তার কাজের ভক্তও। কিন্তু এই খবর সঠিক নয়।’

আরও পড়ুন:
ডিজিটাল চাপ নিয়ে উদ্বিগ্ন শ্রেয়া, তুললেন শিল্পীদের সমস্যা 
খাবারের কষ্টের কথা বলেছিলেন বিজয়, পাল্টা দাবি সহপাঠীর 

অন্যদিকে এ বিষয়ে এখনো মুখ খোলেননি রণবীর সিংহ। তাই সত্যিই তাকে মহাদেবের চরিত্রে দেখা যাবে কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে অনুরাগীদের।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow