‘ধুরন্ধর ২’-এর আয়ের ভাগ চাইলো পাকিস্তানি বাসিন্দারা

ভারতের বক্স অফিসে এখন শুধুই ‘ধুরন্ধর ২’-এর জয়জয়কার। রণবীর সিংয়ের বিধ্বংসী অ্যাকশন আর আদিত্য ধরের টানটান পরিচালনায় মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটি হাজার কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়েছে এই স্পাই-থ্রিলার। কিন্তু এই মহাসাফল্যের মাঝেই ঘটে গেলো এক অপ্রত্যাশিত ঘটনা। সিনেমার লভ্যাংশের এক বিশাল অংশ দাবি করে বসেছেন পাকিস্তানের লিয়ারির বাসিন্দারা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে লিয়ারির স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, যেহেতু এই সিনেমার প্রেক্ষাপট তাদের শহরকে কেন্দ্র করে এবং তাদের এলাকার নাম ব্যবহার করেই কোটি কোটি রুপি আয় করা হয়েছে, তাই সেই লভ্যাংশের অন্তত ৫০ শতাংশ অর্থাৎ ৫০০ কোটি রুপি তাদের দিতে হবে।  ভাইরাল সেই ভিডিওতে এক বাসিন্দা বলেন, ‘যদি হাজার কোটি আয় হয় তাহলে পাঁচশো কোটি লিয়ারির মানুষকে দেওয়া উচিত। আয়ের অর্ধেকাংশ দিলে এই রাস্তাগুলো ঠিক করা যাবে। বাচ্চারা হাঁটতে গেলে পায়ে ঘা হয়ে যায়।‘ এ বিষয়ে আরেকজন বাসিন্দা বলেন, ‘কমপক্ষে কয়েকশো কোটি তো পাওয়াই উচিত। সত্তর থেকে আশি শতাংশ দেওয়া উচিত। আয়টা কোথা থেকে এসেছে? সাফল্যের নেপথ্যে তো লিয়ারি শহরের নাম আ

‘ধুরন্ধর ২’-এর আয়ের ভাগ চাইলো পাকিস্তানি বাসিন্দারা
ভারতের বক্স অফিসে এখন শুধুই ‘ধুরন্ধর ২’-এর জয়জয়কার। রণবীর সিংয়ের বিধ্বংসী অ্যাকশন আর আদিত্য ধরের টানটান পরিচালনায় মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটি হাজার কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়েছে এই স্পাই-থ্রিলার। কিন্তু এই মহাসাফল্যের মাঝেই ঘটে গেলো এক অপ্রত্যাশিত ঘটনা। সিনেমার লভ্যাংশের এক বিশাল অংশ দাবি করে বসেছেন পাকিস্তানের লিয়ারির বাসিন্দারা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে লিয়ারির স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, যেহেতু এই সিনেমার প্রেক্ষাপট তাদের শহরকে কেন্দ্র করে এবং তাদের এলাকার নাম ব্যবহার করেই কোটি কোটি রুপি আয় করা হয়েছে, তাই সেই লভ্যাংশের অন্তত ৫০ শতাংশ অর্থাৎ ৫০০ কোটি রুপি তাদের দিতে হবে।  ভাইরাল সেই ভিডিওতে এক বাসিন্দা বলেন, ‘যদি হাজার কোটি আয় হয় তাহলে পাঁচশো কোটি লিয়ারির মানুষকে দেওয়া উচিত। আয়ের অর্ধেকাংশ দিলে এই রাস্তাগুলো ঠিক করা যাবে। বাচ্চারা হাঁটতে গেলে পায়ে ঘা হয়ে যায়।‘ এ বিষয়ে আরেকজন বাসিন্দা বলেন, ‘কমপক্ষে কয়েকশো কোটি তো পাওয়াই উচিত। সত্তর থেকে আশি শতাংশ দেওয়া উচিত। আয়টা কোথা থেকে এসেছে? সাফল্যের নেপথ্যে তো লিয়ারি শহরের নাম আর পরিস্থিতি-ই রয়েছে। তাই লভ্যাংশের কিছুটা দেওয়া অবশ্যই উচিত।‘ এছাড়া নিজ এলাকার উন্নতির আশা নিয়ে আরও এক বাসিন্দা বলেন, ‘লিয়ারিকে নিয়ে বানানো এই ছবিটা ব্যাপক সাফল্যের মুখ দেখছে। অনেক টাকা আয় করেছে। লিয়ারির অনেক উন্নতি হোক। এই রাস্তাগুলো ঠিক হয়ে যাক।‘ স্যাকনিল্কের তথ্য অনুসারে জানা যায়, দ্বিতীয় শনিবার পর্যন্ত ভারতে ৭৭৮.৭৭ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর ২’। আর বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমান ১,২২৬ কোটি। উল্লেখ্য, আদিত্য ধরের পরিচালনায় নির্মিত এই ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন, রণবীর সিং, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল সহ আরও অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow