ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, আহত শতাধিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরাদ শহরে অন্তত ৮৮ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৯ জন গুরুতর আহত। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার পর শহরের একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। The Times of Israel জানিয়েছে, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝে আঘাত হানার ফলে এ হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের অগ্নিনির্বাপণ বিভাগের বরাতে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এদিকে, এর আগে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দিমোনা শহরে একটি ভবন ধসে পড়ে অন্তত ২০ জন আহত হন। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দক্ষিণাঞ্চলের একটি স্কুলেও আঘাত হানতে পারে। উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, দিমোনার বিভিন্ন স্থানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের বেশিরভাগই শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। ক্রমাগত এই হামলার ঘটনা

ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, আহত শতাধিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরাদ শহরে অন্তত ৮৮ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৯ জন গুরুতর আহত। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার পর শহরের একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

The Times of Israel জানিয়েছে, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝে আঘাত হানার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের অগ্নিনির্বাপণ বিভাগের বরাতে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

এদিকে, এর আগে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দিমোনা শহরে একটি ভবন ধসে পড়ে অন্তত ২০ জন আহত হন। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দক্ষিণাঞ্চলের একটি স্কুলেও আঘাত হানতে পারে।

উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, দিমোনার বিভিন্ন স্থানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের বেশিরভাগই শার্পনেলের আঘাতে আহত হয়েছেন।

ক্রমাগত এই হামলার ঘটনায় ইসরায়েল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow