‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর

বলিউড নির্মাতা আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি ঘিরে এখন তুমুল আলোচনা চলছে। বিশেষ করে ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। সিনেমাটিতে হামজা চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। ১৯ মার্চ মুক্তির পর অল্প সময়েই এটি বছরের অন্যতম বড় ব্লকবাস্টারে পরিণত হয়েছে। সিনেমাটিতে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, আর. মাধবন ও রাকেশ বেদীসহ একাধিক তারকা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তবে সাফল্যের পাশাপাশি ছবিটি নিয়ে সমালোচনাও কম হয়নি। দর্শকদের একটি অংশ এটিকে ‘প্রোপাগান্ডা’ আখ্যা দিয়েছেন। এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান জানালেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’র প্রসঙ্গ টেনে বলেন, সিনেমাটি মুক্তির অনুমতি না পাওয়ায় তিনি হতাশ। মিঠুনের বক্তব্য, “আমার ‘দ্য বেঙ্গল ফাইলস’ যদি মুক্তি না পায়, তাহলে ‘ধুরন্ধর ২’-কেও মুক্তি দেওয়া উচিত ছিল না। এখন সিনেমাটিকে প্রোপাগান্ডা বলা হচ্ছে, কিন্তু আমার ছবিকে তো মুক্তিই দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, তার সিনেমাটি নোয়াখালি দাঙ্গার মতো একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্

‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর

বলিউড নির্মাতা আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি ঘিরে এখন তুমুল আলোচনা চলছে। বিশেষ করে ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। সিনেমাটিতে হামজা চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। ১৯ মার্চ মুক্তির পর অল্প সময়েই এটি বছরের অন্যতম বড় ব্লকবাস্টারে পরিণত হয়েছে।

সিনেমাটিতে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, আর. মাধবন ও রাকেশ বেদীসহ একাধিক তারকা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তবে সাফল্যের পাশাপাশি ছবিটি নিয়ে সমালোচনাও কম হয়নি। দর্শকদের একটি অংশ এটিকে ‘প্রোপাগান্ডা’ আখ্যা দিয়েছেন।

এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান জানালেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’র প্রসঙ্গ টেনে বলেন, সিনেমাটি মুক্তির অনুমতি না পাওয়ায় তিনি হতাশ।

মিঠুনের বক্তব্য, “আমার ‘দ্য বেঙ্গল ফাইলস’ যদি মুক্তি না পায়, তাহলে ‘ধুরন্ধর ২’-কেও মুক্তি দেওয়া উচিত ছিল না। এখন সিনেমাটিকে প্রোপাগান্ডা বলা হচ্ছে, কিন্তু আমার ছবিকে তো মুক্তিই দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, তার সিনেমাটি নোয়াখালি দাঙ্গার মতো একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলেও সেটি আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে ‘ধুরন্ধর ২’ নিয়ে বিতর্ক ওঠার পরও তা প্রেক্ষাগৃহে চলছে।

তবে একইসঙ্গে ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের প্রশংসাও করেন মিঠুন। তার ভাষায়, “যা-ই বলা হোক, ধুরন্ধর সব রেকর্ড ভেঙে দিয়েছে। এত মানুষ সিনেমাটি দেখেছে বলেই এই সাফল্য এসেছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সিনেমাটি উপভোগ করেছে।”

উল্লেখ্য, এর আগে অনুপম খের ও রাম গোপাল বর্মা-ও ‘ধুরন্ধর ২’-কে প্রোপাগান্ডা বলা নিয়ে সমালোচনা করেছিলেন।

আরও পড়ুন:
মাসে সাড়ে ৬ লাখ রুপিতে বাংলো ভাড়া দিয়ে চমক 
সালমান-নয়নতারার পর যোগ দিচ্ছেন অনিল কাপুর 

প্রসঙ্গত, ‘ধুরন্ধর ২’ হলো ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল। প্রথম সিনেমাতে হামজার একটি সন্ত্রাসী গোষ্ঠীতে অনুপ্রবেশের গল্প দেখানো হয়েছিল। আর সিক্যুয়েলে সেই চরিত্রের নতুন যাত্রা ও রূপান্তর তুলে ধরা হয়েছে। প্রথম কিস্তি বিশ্বজুড়ে বিপুল সাফল্য পায়, আর সেই ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তিও বক্স অফিসে ঝড় তুলেছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow