ধূমপান ছাড়লেই ত্বক ও চুলের যে পরিবর্তন ঘটে

ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। একটি সিগারেটের ধোঁয়ায় দুই শতাধিক বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, যা ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। তবে ধূমপান ছেড়ে দিলে শরীর নিজেকে পুনরুদ্ধার করার প্রক্রিয়া শুরু করে। এর ইতিবাচক প্রভাব শুধু শরীরের ভেতরেই নয়, ত্বক ও চুলেও স্পষ্টভাবে দেখা যায়। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ধূমপান ত্যাগ করার পর অনেকের চেহারায় দ্রুতই পরিবর্তন ধরা পড়ে। ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়, চুল মজবুত হয় এবং পুরো চেহারায় এক ধরনের সতেজ ভাব ফিরে আসে। ত্বকের উজ্জ্বলতা বাড়েধূমপান রক্তনালিগুলোকে সংকুচিত করে দেয়। ফলে ত্বকে পর্যাপ্ত অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি পৌঁছাতে পারে না। এ কারণে ত্বক নিস্তেজ ও ক্লান্ত দেখায়। কিন্তু ধূমপান ছেড়ে দিলে রক্তসঞ্চালন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই ত্বকে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে থাকে। ফলে ত্বক আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর ও আর্দ্র দেখাতে শুরু করে। বার্ধক্যের প্রভাব কমেধূমপান ত্বকের কোলাজেন উৎপাদন কমিয়ে দেয়। কোলাজেন ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি

ধূমপান ছাড়লেই ত্বক ও চুলের যে পরিবর্তন ঘটে

ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। একটি সিগারেটের ধোঁয়ায় দুই শতাধিক বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, যা ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। তবে ধূমপান ছেড়ে দিলে শরীর নিজেকে পুনরুদ্ধার করার প্রক্রিয়া শুরু করে। এর ইতিবাচক প্রভাব শুধু শরীরের ভেতরেই নয়, ত্বক ও চুলেও স্পষ্টভাবে দেখা যায়।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ধূমপান ত্যাগ করার পর অনেকের চেহারায় দ্রুতই পরিবর্তন ধরা পড়ে। ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়, চুল মজবুত হয় এবং পুরো চেহারায় এক ধরনের সতেজ ভাব ফিরে আসে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ে
ধূমপান রক্তনালিগুলোকে সংকুচিত করে দেয়। ফলে ত্বকে পর্যাপ্ত অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি পৌঁছাতে পারে না। এ কারণে ত্বক নিস্তেজ ও ক্লান্ত দেখায়। কিন্তু ধূমপান ছেড়ে দিলে রক্তসঞ্চালন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই ত্বকে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে থাকে। ফলে ত্বক আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর ও আর্দ্র দেখাতে শুরু করে।

বার্ধক্যের প্রভাব কমে
ধূমপান ত্বকের কোলাজেন উৎপাদন কমিয়ে দেয়। কোলাজেন ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কমে গেলে ত্বকে ভাঁজ পড়া, সূক্ষ্ম রেখা এবং শুষ্কতা বেড়ে যায়। ধূমপান ত্যাগ করার পর শরীর ধীরে ধীরে আবার কোলাজেন উৎপাদন শুরু করে। এর ফলে ত্বকের দৃঢ়তা বাড়ে এবং ত্বক অনেক বেশি তরুণ ও সতেজ দেখায়।

tyu

ত্বকের কালচে দাগ কমে
ধূমপানের প্রভাবে ত্বকের ওপর কালচে দাগ বা অসম রঙের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধূমপান করলে মুখের ত্বক মলিন হয়ে যায়।কিন্তু ধূমপান ছেড়ে দিলে ধীরে ধীরে ত্বকের স্বাভাবিক রঙ ফিরে আসে এবং কালচে দাগ অনেকটাই হালকা হয়ে যায়। ফলে চেহারায় আবারও ঝলমলে ভাব ফিরে আসে।

চুল মজবুত হয়
ধূমপান চুলের গোড়া বা ফলিকলকে দুর্বল করে দেয় এবং মাথার ত্বকে রক্তসঞ্চালন কমিয়ে দেয়। এর ফলে চুল পড়া, পাতলা হয়ে যাওয়া বা অকাল পাকা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। ধূমপান ত্যাগ করার পর রক্তসঞ্চালন উন্নত হয় এবং চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে শুরু করে। এতে চুল ধীরে ধীরে শক্তিশালী হয় এবং নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়ে।

দাঁত ভালো থাকে
ধূমপান করলে দাঁত হলুদ যায়,মাড়িতে সমস্যা, মুখে দুর্গন্ধ সহ নানা সমস্যা দেখা দেয়। ধূমপান ছেড়ে দিলে ধীরে ধীরে দাঁত ও মাড়ি পুনরায় শক্তিশালী হতে শুরু করে। দাঁতের হলুদ ভাব কমতে থাকে এবং মাড়ির রক্তসঞ্চালন উন্নত হয়। ফলস্বরূপ, মুখের স্বাস্থ্য ও স্বাভাবিক সৌন্দর্য ফিরে আসে।

ধূমপান ত্যাগ করা সৌন্দর্য ও স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর সঙ্গে যদি সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা যায়, তাহলে ত্বক ও চুলের পুনরুদ্ধার প্রক্রিয়া আরও দ্রুত হয়।

ধূমপান ত্যাগ করলে শুধু রোগের ঝুঁকি কমে না, বরং ত্বক ও চুলের স্বাস্থ্যও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। তাই সুস্থ শরীর ও সুন্দর চেহারার জন্য ধূমপান ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

সূত্র: হেলথ লাইন, ওয়েব এমডি, এনডিটিভি

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow