নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরণ

নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পত্নীতলা শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পত্নীতলা শাখা, কৃষ্ণপুর শাখা ও মেছের বাজার শাখার আয়োজনে এ কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাকাব কৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক মনিশংকর রোয়াজার সঞ্চালনায় এবং পত্নীতলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুল হায়দার (এসপিও)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। এসময় তিনি উপস্থিত ঋণগ্রহীতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ তোহা মিঞা, রাকাব মেছের বাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক মোঃ মাহফুজুল হাসান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফজলে রাব্বি, এছাড়াও অন্যান্য সকল শাখার মাঠ কর্মকর্তাবৃন্দ, গ্রাহকবৃন্দ, সুধীজন প্রমুখ। উক্

নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরণ

নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পত্নীতলা শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পত্নীতলা শাখা, কৃষ্ণপুর শাখা ও মেছের বাজার শাখার আয়োজনে এ কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে রাকাব কৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক মনিশংকর রোয়াজার সঞ্চালনায় এবং পত্নীতলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুল হায়দার (এসপিও)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন।

এসময় তিনি উপস্থিত ঋণগ্রহীতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ তোহা মিঞা, রাকাব মেছের বাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক মোঃ মাহফুজুল হাসান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফজলে রাব্বি, এছাড়াও অন্যান্য সকল শাখার মাঠ কর্মকর্তাবৃন্দ, গ্রাহকবৃন্দ, সুধীজন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে তিনটি শাখার ২৮ জন ঋণগ্রহীতাকে ৩৩.৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় গ্রাহকদের উপস্থিতি অনুষ্ঠানের পরিপূর্ণতা বৃদ্ধি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow