নওগাঁয় আ.লীগ অফিসের সামনে জয় বাংলা স্লোগান
নওগাঁয় জেলা আওয়ামী অফিসের সামনে পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওিতে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করেন। এ সময় তারা অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। ৩৪ সেকেন্ডের ভিডিওতে শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ স্লোগান দিতে দেখা যায়। জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন। সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বিষয়টি সঠিক বলে নিশ্চিত করে বলেন, ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।
নওগাঁয় জেলা আওয়ামী অফিসের সামনে পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওিতে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করেন। এ সময় তারা অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
৩৪ সেকেন্ডের ভিডিওতে শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ স্লোগান দিতে দেখা যায়। জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বিষয়টি সঠিক বলে নিশ্চিত করে বলেন, ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।
What's Your Reaction?