নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ এ মেলার আয়োজন করে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এস এম মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, সাংবাদিক কায়েস উদ্দিন, প্রকৌশলী গুরুদাস দত্ত, সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলন। আয়োজকরা জানান- মেলায় খাবার ও হ্যান্ডিক্রাফট এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ ৫০টি দোকান রয়েছে। এরমধ্যে ৩০টি বইয়ের দোকান। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। সপ্তাহব্যাপী মেলায় নানা অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে। আয়াজনে থাকছে শিক্ষার্থীদের জন্য ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও হাতের সুদর লেখা প্রতিযোগিতা, আলোচনা ও নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজন। এছাড়া গুনিজনদের একুশে পরিষদ পদক ও পুরস্কার দেওয়া হবে। উদ্বোধনের দিন সন্ধ্যায় শতকণ

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ এ মেলার আয়োজন করে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এস এম মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, সাংবাদিক কায়েস উদ্দিন, প্রকৌশলী গুরুদাস দত্ত, সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলন।

আয়োজকরা জানান- মেলায় খাবার ও হ্যান্ডিক্রাফট এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ ৫০টি দোকান রয়েছে। এরমধ্যে ৩০টি বইয়ের দোকান। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। সপ্তাহব্যাপী মেলায় নানা অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে। আয়াজনে থাকছে শিক্ষার্থীদের জন্য ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও হাতের সুদর লেখা প্রতিযোগিতা, আলোচনা ও নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজন। এছাড়া গুনিজনদের একুশে পরিষদ পদক ও পুরস্কার দেওয়া হবে।

উদ্বোধনের দিন সন্ধ্যায় শতকণ্ঠে ভাষার গান পরিবেশিত হয়।

আরমান হোসেন রুমন/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow