নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
নওগাঁর বদলগাছী ও আত্রাই উপজেলা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুরে বদলগাছীতে খালের পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু হয়। অন্যদিকে একই দিন সকালে আত্রাইয়ে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পানিতে ডুবে মৃতরা হলেন, নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। মাত্র ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। অন্যদিকে আত্রাই থেকে উদ্ধার হওয়া যুবকের নাম লিমন হাসান (২৮)। তিনি উপজেলার বান্দাইখাড়া সরদার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে বদলগাছীর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নুর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন সুমাইয়া। একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে সুমাইয়াও পানিতে ঝাঁপ দেন। এতে দুজনই নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয় লোকজন আধা ঘণ্টার চেষ্টায় দুজনকে পানি থেকে অচেতন
নওগাঁর বদলগাছী ও আত্রাই উপজেলা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুরে বদলগাছীতে খালের পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু হয়।
অন্যদিকে একই দিন সকালে আত্রাইয়ে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পানিতে ডুবে মৃতরা হলেন, নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। মাত্র ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
অন্যদিকে আত্রাই থেকে উদ্ধার হওয়া যুবকের নাম লিমন হাসান (২৮)। তিনি উপজেলার বান্দাইখাড়া সরদার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে বদলগাছীর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নুর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন সুমাইয়া। একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে সুমাইয়াও পানিতে ঝাঁপ দেন। এতে দুজনই নিখোঁজ হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন আধা ঘণ্টার চেষ্টায় দুজনকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, হাসপাতালে আনার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন জানান, হাসপাতালেই মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে লিমন হাসান নিজ কক্ষে ঘুমাতে যান। আজ সকালে তিনি সাড়া না দিলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
What's Your Reaction?