নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
নওগাঁ জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন এবং জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফ্ফার এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নুজহাত তাবাসসুমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, নওগাঁ জেলাকে বর্তমানে হামের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ২৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ২০
নওগাঁ জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন এবং জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফ্ফার এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নুজহাত তাবাসসুমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, নওগাঁ জেলাকে বর্তমানে হামের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ২৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ২০২ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ২ হাজার ৪৬০টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সিভিল সার্জন সতর্ক করে বলেন, কোনো অসুস্থ শিশুকে এই টিকা দেওয়া হবে না। এছাড়া কোনো অভিভাবক অনিচ্ছুক থাকলে জোর করা হবে না, তবে শিশুদের সুরক্ষায় টিকাদানে অংশ নিতে তিনি সব অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
What's Your Reaction?