নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে মাঠে থাকবে ২৪ সদস্যের ৮ টিম

২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আটটি টিমে ২৪ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে কমিটিকে সভা করে তার ৫ মিনিটের একটি ভিডিও সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্র প্রাক-পরিদর্শনের জন্য বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন টিম গঠন করা হয়েছে। আরও পড়ুনএইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা এতে বলা হয়, কর্মকর্তাদের কেন্দ্র পরিদর্শনের পর প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে, পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে হবে। প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিট একটি ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে

নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে মাঠে থাকবে ২৪ সদস্যের ৮ টিম

২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আটটি টিমে ২৪ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে কমিটিকে সভা করে তার ৫ মিনিটের একটি ভিডিও সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্র প্রাক-পরিদর্শনের জন্য বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন
এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

এতে বলা হয়, কর্মকর্তাদের কেন্দ্র পরিদর্শনের পর প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে হবে। প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিট একটি ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে।

এছাড়া প্রতিটি জেলা থেকে কমপক্ষে ১০টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে হবে। আগামী ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পরিদর্শন শেষ করার নির্দেশনাও দিয়েছে ঢাকা বোর্ড।

এএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow