নকল করায় ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
চাঁদপুরের মতলব উত্তরে এইচএসসি পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বন করায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন কেন্দ্র পরিদর্শক। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন। কেন্দ্র সচিব মাসুদ পারভেজ জানান, শার্টের ভেতরের অংশে নকল লিখে অভিনব কৌশলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ওই শিক্ষার্থীরা। পরিদর্শনের সময় শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল তাদের হাতেনাতে নকলসহ আটক করেন এবং তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেন। পাশাপাশি অসদুপায়ে সহায়তা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শককে মৌখিকভাবে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় নকল পাওয়ায় তাদের বহিষ্
চাঁদপুরের মতলব উত্তরে এইচএসসি পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বন করায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন কেন্দ্র পরিদর্শক। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন।
কেন্দ্র সচিব মাসুদ পারভেজ জানান, শার্টের ভেতরের অংশে নকল লিখে অভিনব কৌশলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ওই শিক্ষার্থীরা। পরিদর্শনের সময় শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল তাদের হাতেনাতে নকলসহ আটক করেন এবং তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেন। পাশাপাশি অসদুপায়ে সহায়তা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শককে মৌখিকভাবে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় নকল পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে জড়িত কক্ষ পরিদর্শকদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’
শরীফুল ইসলাম/এসআর
What's Your Reaction?