নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাইনবোর্ডবিহীন একটি কেক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কারখানাটির কোনো বৈধ লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “কারখানায় একাধিক গুরুতর অনিয়ম পাওয়া গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাইনবোর্ডবিহীন একটি কেক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, কারখানাটির কোনো বৈধ লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “কারখানায় একাধিক গুরুতর অনিয়ম পাওয়া গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
What's Your Reaction?