নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে প্রধান কাজ  

সিলেট সিটি করপোরেশনের নতুন প্ৰশাসক জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সবাইকে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন। এদিন দুপুরে বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীর কাছ থেকে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন আব্দুল কাইয়ুম।  নতুন প্ৰশাসক বলেন, নতুন মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী রয়েছেন। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করব। এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দুপুরে নগরভবনে এসে পৌঁছালে সিটি করপোরেশনে

নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে প্রধান কাজ  
সিলেট সিটি করপোরেশনের নতুন প্ৰশাসক জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সবাইকে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন। এদিন দুপুরে বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীর কাছ থেকে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন আব্দুল কাইয়ুম।  নতুন প্ৰশাসক বলেন, নতুন মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী রয়েছেন। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করব। এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দুপুরে নগরভবনে এসে পৌঁছালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান।  দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব সহ কর্পোরেশনের কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow