নগরীকে সুন্দর রাখতে সচেতনতা জরুরি : মেয়র শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নগর ভবনে হালিশহর আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট টিম নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। আই-ব্লক এলাকাতেও দ্রুত ম্যাজিস্ট্রেট পাঠানো হবে। অবৈধ দখল উচ্ছেদের পর যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সাক্ষাৎকালে পরিষদের নেতারা প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং ১০ থেকে ১৪ নম্বর লেইন পর্যন্ত সড়ক উন্নয়নের দাবিতে মেয়রের কাছে লিখিত আবেদন দেন।
মেয়র জানান, নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে আধুনিক আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ, নতুন মার্কেট উন্নয়ন এবং সড়ক আলোকায়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নগরকে বাসযোগ্য ও সুন্দর রাখতে সিটি কর্পোরেশন একা নয়-নাগরিকদের সম্মিলিত প্রচ
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নগর ভবনে হালিশহর আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট টিম নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। আই-ব্লক এলাকাতেও দ্রুত ম্যাজিস্ট্রেট পাঠানো হবে। অবৈধ দখল উচ্ছেদের পর যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সাক্ষাৎকালে পরিষদের নেতারা প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং ১০ থেকে ১৪ নম্বর লেইন পর্যন্ত সড়ক উন্নয়নের দাবিতে মেয়রের কাছে লিখিত আবেদন দেন।
মেয়র জানান, নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে আধুনিক আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ, নতুন মার্কেট উন্নয়ন এবং সড়ক আলোকায়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নগরকে বাসযোগ্য ও সুন্দর রাখতে সিটি কর্পোরেশন একা নয়-নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাও প্রয়োজন।
সাক্ষাৎকালে পরিষদের সভাপতি রায়হান মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ রাশেদ ও মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আতাউর রহমান (লিটন), সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. মনসুর আউয়াল জাকেরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।