নগর বাউল ছাড়লেন গিটারিস্ট রানা, নতুন সদস্য এলিন

দেড় দশকের এক অবিচ্ছেদ্য সুরের বাঁধন ছিন্ন হলো; দীর্ঘ পথচলার ইতি টেনে ‘নগর বাউল’ ছাড়লেন কিংবদন্তি জেমসের দীর্ঘদিনের সঙ্গী গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। গিটারের সেই চেনা ঝংকার আর শোনা যাবে না নগর বাউলের সঙ্গে মঞ্চে, তবে শূন্যতা দীর্ঘস্থায়ী হতে দেননি জেমস, রানার জায়গায় নতুন সেনাপতি হিসেবে দল সামলাতে যুক্ত করেছেন প্রতিভাবান গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিন। জানা যায়, রানার দল ছাড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। জানান, অনেক দিন ধরেই নগর বাউলে দেখা যাচ্ছিল না রানার। সর্বশেষ পয়লা বৈশাখের দিনে পাবনায় কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন এলিন। মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও জেমসের সঙ্গে এলিনকেই গিটার বাজাতে দেখা গেছে।   দীর্ঘদিন বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের সাথে কাজ করার পর, ইসমামুল ফরহাদ এলিনের এই অন্তর্ভুক্তি 'নগর বাউল'-এর সুরে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন ভক্তরা। কিংবদন্

নগর বাউল ছাড়লেন গিটারিস্ট রানা, নতুন সদস্য এলিন

দেড় দশকের এক অবিচ্ছেদ্য সুরের বাঁধন ছিন্ন হলো; দীর্ঘ পথচলার ইতি টেনে ‘নগর বাউল’ ছাড়লেন কিংবদন্তি জেমসের দীর্ঘদিনের সঙ্গী গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। গিটারের সেই চেনা ঝংকার আর শোনা যাবে না নগর বাউলের সঙ্গে মঞ্চে, তবে শূন্যতা দীর্ঘস্থায়ী হতে দেননি জেমস, রানার জায়গায় নতুন সেনাপতি হিসেবে দল সামলাতে যুক্ত করেছেন প্রতিভাবান গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিন।

জানা যায়, রানার দল ছাড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। জানান, অনেক দিন ধরেই নগর বাউলে দেখা যাচ্ছিল না রানার। সর্বশেষ পয়লা বৈশাখের দিনে পাবনায় কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন এলিন।

মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও জেমসের সঙ্গে এলিনকেই গিটার বাজাতে দেখা গেছে।  

দীর্ঘদিন বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের সাথে কাজ করার পর, ইসমামুল ফরহাদ এলিনের এই অন্তর্ভুক্তি 'নগর বাউল'-এর সুরে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন ভক্তরা। কিংবদন্তি জেমসের অভিজ্ঞ হাত আর এলিনের তারুণ্যের মেলবন্ধনে ব্যান্ডটি তাদের দীর্ঘ সংগীতযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করল ।

প্রসঙ্গত, বর্তমানে নগর বাউল ব্যান্ডের লাইনআপে রয়েছেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow