নজরুল বর্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের সময় পরিবর্তন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগে এ সময় ছিল ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।  গত ১১ আগস্ট সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জারি করা সংশোধিত পূর্ণাঙ্গ নির্দেশিকায় এ তথ্য জানিয়েছে। ৩০ জুলাই জারি করা নির্দেশিকাটি বাতিল করে নতুন এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সরকার চলতি বছরের ২৫ মে থেকে ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুলসংগীত ভিত্তিক একক নৃত্য থাকবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবৃত্তিতে ‘ভোর হলো’, ‘খোকার সাধ’, ‘খুকি ও কাঠবিড়ালী’, ‘মোসাহেব’ ও ‘লিচু চোর’ কবিতা নির্ধারণ করা হয়েছে। কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সংকল্প’, ‘কান্ডারি হুঁশিয়ার’, ‘বিদ্রোহী’, ‘ম

নজরুল বর্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের সময় পরিবর্তন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের সময় পরিবর্তন করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগে এ সময় ছিল ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
 
গত ১১ আগস্ট সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জারি করা সংশোধিত পূর্ণাঙ্গ নির্দেশিকায় এ তথ্য জানিয়েছে। ৩০ জুলাই জারি করা নির্দেশিকাটি বাতিল করে নতুন এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সরকার চলতি বছরের ২৫ মে থেকে ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুলসংগীত ভিত্তিক একক নৃত্য থাকবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবৃত্তিতে ‘ভোর হলো’, ‘খোকার সাধ’, ‘খুকি ও কাঠবিড়ালী’, ‘মোসাহেব’ ও ‘লিচু চোর’ কবিতা নির্ধারণ করা হয়েছে। কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সংকল্প’, ‘কান্ডারি হুঁশিয়ার’, ‘বিদ্রোহী’, ‘মানুষ’ ও ‘ওমর ফারুক’।

নির্দেশনা অনুযায়ী, ৩১ আগস্ট সকাল ১০টায় সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে প্রতিযোগিতার উদ্বোধন হবে। জেলা পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য বা জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে সংসদ সদস্য বা উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্থানীয় সংস্কৃতিজন, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদেরও আমন্ত্রণ জানাতে বলা হয়েছে।

বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা হবে ২, ৩, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর। উপজেলা পর্যায়ে প্রাথমিকের প্রতিযোগিতা ২২, ২৩, ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর এবং কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর এবং ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে প্রাথমিকের প্রতিযোগিতা ১, ৪, ৫, ৬ ও ৭ অক্টোবর এবং কারিগরি ও মাধ্যমিকের প্রতিযোগিতা ৮, ১১ ও ১২ অক্টোবর হবে।

বিভাগীয় পর্যায়ে প্রাথমিকের প্রতিযোগিতা ১৩, ১৪ ও ১৫ অক্টোবর এবং কারিগরি ও মাধ্যমিকের প্রতিযোগিতা ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা হবে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর।

প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি বিষয়ের প্রথম স্থান অধিকারী উপজেলা পর্যায়ে অংশ নেবে। উপজেলা পর্যায় থেকে প্রথম স্থান অধিকারীরা জেলা এবং জেলা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়েও প্রতিটি বিষয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতা পরিচালনায় জাতীয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কমিটিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। এতে নজরুল গবেষক, শিল্পী, আবৃত্তিকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিদেরও রাখা হয়েছে।

জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং সনদ দেওয়া হবে। অন্যান্য পর্যায়ের বিজয়ীদের স্থানীয়ভাবে ক্রেস্ট ও মেডেল দেওয়ার সুযোগ রাখা হয়েছে। জাতীয় পর্যায়ের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ২১ থেকে ৩০ আগস্টের মধ্যে বিভিন্ন কমিটি গঠন ও বিচারক মনোনয়নের কাজ শেষ করতে বলা হয়েছে। ১৩ থেকে ১৯ আগস্ট বিভাগীয় পর্যায়ে, ২০ আগস্ট জেলা পর্যায়ে এবং ২৩ আগস্ট উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা আয়োজনের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

আরএমএম/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow