নড়াইলে কৃষকদলের সদস্যসচিব শোয়েব মিনা বহিষ্কার

দলীয় নির্দেশনা অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শোয়েব মিনাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা শাখার জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মো. শোয়েব মিনাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রুবেলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। উল্লেখ্য, একই অভিযোগে গত ২৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ জনকে বহিষ্কার করা হয়। হাফিজুল নিলু/কেএইচকে/জেআইএম

নড়াইলে কৃষকদলের সদস্যসচিব শোয়েব মিনা বহিষ্কার

দলীয় নির্দেশনা অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শোয়েব মিনাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা শাখার জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মো. শোয়েব মিনাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রুবেলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

উল্লেখ্য, একই অভিযোগে গত ২৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ জনকে বহিষ্কার করা হয়।

হাফিজুল নিলু/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow