নতুন করে আবারও কমলো স্বর্ণের দাম

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং উচ্চ জ্বালানি মূল্য এর পেছনে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থবির হয়ে থাকা আলোচনাও বিনিয়োগকারীদের অনিশ্চয়তায় রেখেছে। খবর রয়টার্সের। বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৯৯ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৭১৬ দশমিক ২০ ডলার। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি থাকায় মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে, এমন ধারণা জোরালো হচ্ছে। এ অবস্থায় স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়। একই সঙ্গে শক্তিশালী ডলারের কারণে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি আগামী দিনগুলোতে স্বর্ণবাজারের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন করে আবারও কমলো স্বর্ণের দাম

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং উচ্চ জ্বালানি মূল্য এর পেছনে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থবির হয়ে থাকা আলোচনাও বিনিয়োগকারীদের অনিশ্চয়তায় রেখেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৯৯ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৭১৬ দশমিক ২০ ডলার।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি থাকায় মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে, এমন ধারণা জোরালো হচ্ছে।

এ অবস্থায় স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়। একই সঙ্গে শক্তিশালী ডলারের কারণে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি আগামী দিনগুলোতে স্বর্ণবাজারের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow