নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে সরকার। পে কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম ধাপে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে। সরকারি সূত্রে জানা গেছে, পে কমিশন মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। তবে বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় তা ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে সীমিত রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর সেই সমন্বিত বেতনের ওপর ভিত্তি করে প্রথম ধাপে ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে। নবম পে স্কেল বাস্তবায়ন তিন ধাপে করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। প্রথম ধাপ ২০২৬-২৭ অর্থবছরে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এদিকে প্রশ্ন উঠেছে, এই বেতন বৃদ্ধির সুবিধা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন কি না। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় আসবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরকার আংশিকভাবে বহন করে। তাই পে স্কেল কার্যকর হলে তারাও এর সুবিধা পাবে

নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে সরকার। পে কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম ধাপে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে।

সরকারি সূত্রে জানা গেছে, পে কমিশন মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। তবে বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় তা ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে সীমিত রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর সেই সমন্বিত বেতনের ওপর ভিত্তি করে প্রথম ধাপে ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে।

নবম পে স্কেল বাস্তবায়ন তিন ধাপে করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। প্রথম ধাপ ২০২৬-২৭ অর্থবছরে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এদিকে প্রশ্ন উঠেছে, এই বেতন বৃদ্ধির সুবিধা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন কি না। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় আসবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরকার আংশিকভাবে বহন করে। তাই পে স্কেল কার্যকর হলে তারাও এর সুবিধা পাবেন। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। শিগগিরই এটি চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে। তবে পুরো সুপারিশ একবারে বাস্তবায়ন করা কঠিন হওয়ায় ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হলে সরকারি ও আংশিকভাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow