নতুন প্রজন্মের প্রেমে মূল আকর্ষণ এখন স্বাধীনতা
কয়েক বছর আগেও ডেটিং মানে ছিল কোনো ক্যাফেতে বসে গল্প করা,ইনস্টাগ্রামে পোস্ট করা কিংবা সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের স্ট্যাটাস দিয়ে ভালোবাসার ঘোষণা করা। কিন্তু সময় বদলেছে, বদলেছে সম্পর্কের ভাষাও। এখন তরুণ প্রজন্ম শুধু দেখানোর জন্য সম্পর্ক খুঁজছে না, তারা খুঁজছে গভীরতা, বোঝাপড়া আর মানসিক সংযোগ। আর এই পরিবর্তনের মধ্য থেকেই জন্ম নিয়েছে নতুন এক ট্রেন্ড-ওয়াইল্ডফ্লাওয়ারিং। ওয়াইল্ডফ্লাওয়ারিং নাম থেকেই এর অর্থ বোঝা যায়। পাহাড়ি উপত্যকা বা খোলা মাঠে যেমন বুনো ফুল কোনো যত্ন ছাড়াই নিজের মতো করে ফুটে ওঠে, বেড়ে ওঠে, ঠিক তেমনভাবেই এই ডেটিং ট্রেন্ডে সম্পর্ককে কোনো বাঁধাধরা নিয়মে না বেঁধে স্বাভাবিকভাবে বিকশিত হতে দেওয়া হয়। এখানে সম্পর্ক মানে তাড়াহুড়া নয়, বরং ধীরে ধীরে বোঝাপড়া তৈরি করা। ওয়াইল্ডফ্লাওয়ারিংয়ে কেউ সম্পর্ককে জোর করে নির্দিষ্ট পথে চালায় না। বরং মানুষ নিজ ইচ্ছায় গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে জানালার বাইরে দৃশ্য দেখে ঠিক তেমনভাবেই সম্পর্কের বিকাশকে উপভোগ করে। এই পদ্ধতিতে আবেগের গভীরতা ধীরে ধীরে তৈরি হয় এবং একে অপরকে জানার সুযোগও বেশি পাওয়া যায়। বদলাচ্ছে র ডেটিং স্টাইল বিশেষজ্ঞদের মতে, বর্তমানপ্রজ
কয়েক বছর আগেও ডেটিং মানে ছিল কোনো ক্যাফেতে বসে গল্প করা,ইনস্টাগ্রামে পোস্ট করা কিংবা সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের স্ট্যাটাস দিয়ে ভালোবাসার ঘোষণা করা। কিন্তু সময় বদলেছে, বদলেছে সম্পর্কের ভাষাও। এখন তরুণ প্রজন্ম শুধু দেখানোর জন্য সম্পর্ক খুঁজছে না, তারা খুঁজছে গভীরতা, বোঝাপড়া আর মানসিক সংযোগ। আর এই পরিবর্তনের মধ্য থেকেই জন্ম নিয়েছে নতুন এক ট্রেন্ড-ওয়াইল্ডফ্লাওয়ারিং।
ওয়াইল্ডফ্লাওয়ারিং নাম থেকেই এর অর্থ বোঝা যায়। পাহাড়ি উপত্যকা বা খোলা মাঠে যেমন বুনো ফুল কোনো যত্ন ছাড়াই নিজের মতো করে ফুটে ওঠে, বেড়ে ওঠে, ঠিক তেমনভাবেই এই ডেটিং ট্রেন্ডে সম্পর্ককে কোনো বাঁধাধরা নিয়মে না বেঁধে স্বাভাবিকভাবে বিকশিত হতে দেওয়া হয়।
এখানে সম্পর্ক মানে তাড়াহুড়া নয়, বরং ধীরে ধীরে বোঝাপড়া তৈরি করা। ওয়াইল্ডফ্লাওয়ারিংয়ে কেউ সম্পর্ককে জোর করে নির্দিষ্ট পথে চালায় না।
বরং মানুষ নিজ ইচ্ছায় গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে জানালার বাইরে দৃশ্য দেখে ঠিক তেমনভাবেই সম্পর্কের বিকাশকে উপভোগ করে। এই পদ্ধতিতে আবেগের গভীরতা ধীরে ধীরে তৈরি হয় এবং একে অপরকে জানার সুযোগও বেশি পাওয়া যায়।
বদলাচ্ছে র ডেটিং স্টাইল
বিশেষজ্ঞদের মতে, বর্তমানপ্রজন্ম আর কেবল ডেটিং অ্যাপের সুন্দর প্রোফাইল বা ‘পারফেক্ট বায়ো দেখে সিদ্ধান্ত নেয় না। বরং এখন মানুষ চায় ভালো মানুষ, বাস্তব অনুভূতি এবং স্বাভাবিক যোগাযোগ।পুরোনো দিনের সম্পর্কের মতো দেরিতে রিপ্লাই দেওয়া, সম্পর্কের নাম দিতে দীর্ঘ সময় নেওয়া, এসব জটিল সমীকরণ তাদের কাছে বিরক্তকর মনে হয়। তাই সহজ, স্বাভাবিক ও চাপমুক্ত সম্পর্কের দিকে ঝুঁকছে।
যেসব কারণে জনপ্রিয় হচ্ছে ওয়াইল্ডফ্লাওয়ারিং
১. নিয়মের চাপ থেকে মুক্তি
নতুন প্রজন্ম মনে করে ভালোবাসার কোনো একক নিয়ম নেই। প্রত্যেক সম্পর্ক আলাদা, প্রত্যেক মানুষের অনুভূতিও আলাদা। তাই তারা সম্পর্ককে কাঠামোর মধ্যে না রেখে নিজের মতো করে গড়ে তুলতে চায়। এতে অতিরিক্ত চিন্তা বা চাপ অনেকটাই কমে যায়।
২. ডেটিং অ্যাপের কারণে
ডেটিং অ্যাপকে এখন শুধু দ্রুত সম্পর্ক তৈরির মাধ্যম হিসেবে দেখা হয় না। বরং মানুষ এখন সময় নিয়ে কথা বলে, বোঝে এবং তারপর সিদ্ধান্ত নেয়-এই পরিবর্তন ওয়াইল্ডফ্লাওয়ারিংকে আরও জনপ্রিয় করেছে।
৩. সেলফ-লাভের গুরুত্ব
নতুন প্রজন্মের কাছে সম্পর্কের আগে নিজের সঙ্গে সম্পর্ক তৈরি করা গুরুত্বপূর্ণ। নিজেকে বোঝা, নিজের মানসিক স্থিতি তৈরি করা-এই বিষয়গুলো এখন সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করছে।
৪. সম্পর্কের নতুন সৌন্দর্য
ওয়াইল্ডফ্লাওয়ারিং আসলে সম্পর্ককে একটি প্রতিযোগিতা বা লক্ষ্য হিসেবে না দেখে একটি যাত্রা হিসেবে দেখতে শেখায়। এখানে কোনো চাপ নেই, তাড়াহুড়া নেই ,শুধু আছে ধীরে ধীরে গড়ে ওঠা অনুভূতি।
সূত্র: সাইকোলজি টুডে, ভেরিওয়েল মাইন্ড, এনডিটিভি
এসএকেওয়াই
What's Your Reaction?