নতুন বার্তা দিল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্র ভ্রমণ সংক্রান্ত নতুন নির্দেশনা জানিয়েছে দেশটি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার যোগ্যতা হারানোর ঝুঁকি রয়েছে। শনিবার (৭ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্রমণ বিষয়ক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় নিশ্চিত করতে হবে যে, ভ্রমণে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা বা চিকিৎসাজনিত জরুরি অবস্থার খরচ সামলানোর জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা আপনার রয়েছে। আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

নতুন বার্তা দিল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্র ভ্রমণ সংক্রান্ত নতুন নির্দেশনা জানিয়েছে দেশটি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার যোগ্যতা হারানোর ঝুঁকি রয়েছে।

শনিবার (৭ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্রমণ বিষয়ক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় নিশ্চিত করতে হবে যে, ভ্রমণে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা বা চিকিৎসাজনিত জরুরি অবস্থার খরচ সামলানোর জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা আপনার রয়েছে।

আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow