নতুন মামলায় সাবেক সচিব জিয়াউল আলমকে গ্রেফতার দেখানোর আবেদন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন তিনি। সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরের পরে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মামলার নথি অনুযায়ী, রাজধানীর কাফরুল থানায় দায়ের করা হত্যা মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর বিআরটিএ এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালানো হলে মাহবুব হাসান মামুন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, এন এম জিয়াউল আলম বর্তমানে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর একটি মামলায় কারাবন্দি। তাই এ হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন তিনি।
সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরের পরে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর কাফরুল থানায় দায়ের করা হত্যা মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর বিআরটিএ এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালানো হলে মাহবুব হাসান মামুন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, এন এম জিয়াউল আলম বর্তমানে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর একটি মামলায় কারাবন্দি। তাই এ হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জিয়াউল আলম আন্দোলন দমন এবং হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই আবেদনটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়। তবে আবেদনটির ওপর এখনো কোনো আদেশ হয়নি; বিষয়টি আদালতের বিবেচনাধীন।
এমডিএএ/জেএইচ
What's Your Reaction?