নতুন সরকারের কাছে যা যা চান অপু-বুবলী 

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের রায়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগমুহূর্তে নিজেদের প্রত্যাশার কথা জানালেন ঢাকাই সিনেমার দুই আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনেরই চাওয়া— সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ বাংলাদেশ। অপু বিশ্বাস নতুন সরকারের কাছে প্রধানত দুটি দাবি জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই।” একজন উদ্যোক্তা ও অভিনেত্রী হিসেবে তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণের প্রত্যাশা করেন এবং আগাম শুভেচ্ছাও জানান। অন্যদিকে শবনম বুবলী জোর দিয়েছেন নাগরিক নিরাপত্তা ও লিঙ্গসাম্যের ওপর। তিনি বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে।” তার প্রত্যাশা, প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হবে। নির্বাচনের আমেজ শেষেও ব্যস্ততা কমছে না এই দুই নায়িকার। আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত বুবলীর সিনেমা ‘প্রেশার কুকার’। অন্যদিকে অপু বিশ্বা

নতুন সরকারের কাছে যা যা চান অপু-বুবলী 

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের রায়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগমুহূর্তে নিজেদের প্রত্যাশার কথা জানালেন ঢাকাই সিনেমার দুই আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনেরই চাওয়া— সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ বাংলাদেশ।

অপু বিশ্বাস নতুন সরকারের কাছে প্রধানত দুটি দাবি জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই।” একজন উদ্যোক্তা ও অভিনেত্রী হিসেবে তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণের প্রত্যাশা করেন এবং আগাম শুভেচ্ছাও জানান।

অন্যদিকে শবনম বুবলী জোর দিয়েছেন নাগরিক নিরাপত্তা ও লিঙ্গসাম্যের ওপর। তিনি বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে।” তার প্রত্যাশা, প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হবে।

নির্বাচনের আমেজ শেষেও ব্যস্ততা কমছে না এই দুই নায়িকার। আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত বুবলীর সিনেমা ‘প্রেশার কুকার’। অন্যদিকে অপু বিশ্বাসের হাতে রয়েছে কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ এবং বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ নামের দুটি সিনেমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow