নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত : রহমাতুল্লাহ

দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সোমবার (৯ মার্চ) বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন পাওয়ার হাউজের বিপরীত পাশে ‘ফিউচার গ্রোথ ফোরাম’-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতে সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার ফলে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। রহমাতুল্লাহ বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বল্প সময়ের মধ্যেই অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমে গতি এসেছে, যা জনগণের মাঝে আশাবাদ সৃষ্টি করেছে। রহমাতুল্লাহ আরও বলেন, সরকারের এসব দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল অস্বস্তিতে

নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত : রহমাতুল্লাহ
দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সোমবার (৯ মার্চ) বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন পাওয়ার হাউজের বিপরীত পাশে ‘ফিউচার গ্রোথ ফোরাম’-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতে সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার ফলে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। রহমাতুল্লাহ বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বল্প সময়ের মধ্যেই অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমে গতি এসেছে, যা জনগণের মাঝে আশাবাদ সৃষ্টি করেছে। রহমাতুল্লাহ আরও বলেন, সরকারের এসব দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল অস্বস্তিতে পড়েছে এবং বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ এখন সচেতন এবং তারা উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা চায়। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির এই ধারা বজায় রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল-মত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, সরকার যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। ‘ফিউচার গ্রোথ ফোরাম’-এর সভাপতি ও মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাজীক দাঈয়ান ইশতীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মিসা কাজল, এমএ হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহসভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow