নন্দীগ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে নিজ শয়ন ঘর থেকে সাগর হোসেন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নন্দীগ্রাম পৌরসভার রহমান নগর এলাকার নিজ শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাগর হোসেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবার সিংড়ায় বসবাস করলেও তিনি নন্দীগ্রামের রহমান নগর এলাকায় স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকতেন। প্রায় এক মাস আগে তিনি ঢাকা থেকে নন্দীগ্রামে আসেন। বেশকিছুদিন আগে থেকে স্ত্রীর সাথে সাগরের কলহ-বিবাদ শুরু হয়। এর জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। মঙ্গলবার দুপুরে সাগরকে ঘোরাঘুরি করতে দেখেছে স্থানীয়রা। এরপর দিন ও রাত পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বুধবার সকালে সাগরের বাবা এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তিনি দেখতে পান সাগর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ির সাথে ঝুলে আছে। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থা
বগুড়ার নন্দীগ্রামে নিজ শয়ন ঘর থেকে সাগর হোসেন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নন্দীগ্রাম পৌরসভার রহমান নগর এলাকার নিজ শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাগর হোসেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবার সিংড়ায় বসবাস করলেও তিনি নন্দীগ্রামের রহমান নগর এলাকায় স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকতেন। প্রায় এক মাস আগে তিনি ঢাকা থেকে নন্দীগ্রামে আসেন। বেশকিছুদিন আগে থেকে স্ত্রীর সাথে সাগরের কলহ-বিবাদ শুরু হয়। এর জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।
মঙ্গলবার দুপুরে সাগরকে ঘোরাঘুরি করতে দেখেছে স্থানীয়রা। এরপর দিন ও রাত পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বুধবার সকালে সাগরের বাবা এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তিনি দেখতে পান সাগর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ির সাথে ঝুলে আছে। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, সাগর নামের যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?