নবজাতক শিশু নিহতের ঘটনায় প্রতিশোধের অঙ্গীকার ইরানের

ইরানে এক নবজাতক শিশুসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, দেশটির আরাক শহরের কাছে একটি গ্রামীণ বাড়িতে ভোরে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তিন দিনের এক শিশু, তার মা, দুই বছরের বোন এবং দাদি নিহত হয়েছেন। বাহিনীটি এ ঘটনাকে ‘নৃশংস হামলা’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছে, এতে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্মমতা’ আবারও প্রমাণিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব নেতাদের নীরবতারও সমালোচনা করা হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের প্রতিশোধের মুখোমুখি হতে হবে। এর আগে যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনাও উল্লেখ করা হয়। সে হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়েছিল। আইআরজিসি বলেছে, এসব ঘটনার পরও তারা আরও দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে। সূত্র : প্রেস টিভি  

নবজাতক শিশু নিহতের ঘটনায় প্রতিশোধের অঙ্গীকার ইরানের

ইরানে এক নবজাতক শিশুসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, দেশটির আরাক শহরের কাছে একটি গ্রামীণ বাড়িতে ভোরে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তিন দিনের এক শিশু, তার মা, দুই বছরের বোন এবং দাদি নিহত হয়েছেন।

বাহিনীটি এ ঘটনাকে ‘নৃশংস হামলা’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছে, এতে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্মমতা’ আবারও প্রমাণিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব নেতাদের নীরবতারও সমালোচনা করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের প্রতিশোধের মুখোমুখি হতে হবে।

এর আগে যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনাও উল্লেখ করা হয়। সে হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়েছিল।

আইআরজিসি বলেছে, এসব ঘটনার পরও তারা আরও দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে। সূত্র : প্রেস টিভি
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow