নবীনগরে ২ কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে আশিক বর্মন (১৬) এবং উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে আতিক ইসলাম (১৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক বর্মন পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জরুরি কাজে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, আতিক ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন,

নবীনগরে ২ কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে আশিক বর্মন (১৬) এবং উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে আতিক ইসলাম (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক বর্মন পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জরুরি কাজে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, আতিক ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘পৃথক স্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow