নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড
শুরু থেকেই একের পর এক আক্রমণে নরওয়ের রক্ষণে চাপ সৃষ্টি করে ইংল্যান্ড। তবে ম্যাচের ধারার বিপরীতে ৩৬তম মিনিটে এগিয়ে যায় নরওয়ে। বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে দূরের পোস্টে বল জড়িয়ে দেন ফরোয়ার্ড আন্দ্রেয়াস শেলদেরুপ।
তবে বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ে সমতায় ফেরায় ইংল্যান্ড। দুর্দান্ত এক ফিনিশে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম।
শেলডারুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে, যদিও তাতে কেইনকে ফাউল করা হয়েছিল কি না, তা নিয়ে একটা সন্দেহ থেকেই গিয়েছিল।
এর ঠিক পরে নরওয়ে ২-০ ব্যবধানেও এগিয়ে যেতে পারত। প্রতি আক্রমণে উঠে এসে ২ ভার্সেস ১ পরিস্থিতি তৈরি করেছিলেন আলেক্সান্ডার শরলথ, তার বামে ছিলেন হালান্ড। কিন্তু বক্সে ঢুকে তিনি দুটো টাচ বাড়তি নিলেন, এরপরই সামনে চলে এলেন দুই ইংলিশ ডিফেন্ডার, গোলটা আর করা হয়নি তার, নরওয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি।
তবে বিরতির ঠিক আগে ইংল্যান্ড সমতা ফেরায় জুড বেলিংহামের গোলে। এরপর হ্যারি কেইনের গোল বাতিল হয় অফসাইডে, তাই ইংলিশদের এগিয়ে যাওয়া হয়নি। প্রথমার্ধটা তাই শেষ হয়েছে ১-১ গোলে।