নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় পাঁচ দিনের ব্যবধানে পানিতে ডুবে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র ইয়াসিন সরকার ওরফে দীপুর (১৬) মরদেহ ৪৪ ঘণ্টা পর স্থানীয় জেলেদের জালে ভেসে ওঠে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা ঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন সরকার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার মো. হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল অ্যাকাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার মা ও বোনের সঙ্গে মামার বাড়ি মনিপুরা এলাকায় বেড়াতে আসে ইয়াসিন। পরদিন শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন শিশু-কিশোরের সঙ্গে মেঘনা নদীর মনিপুরা ঘাটে গোসল করতে নামে সে। একপর্যায়ে তারা সাঁতরে প্রায় ৫০ গজ দূরে নদীতে ডুবে থাকা একটি কাঠের সেতুর দিকে গেলে তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায় ইয়াসিন। সঙ্গে থাকা অন্যরা দ্রুত তীরে উঠে বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, স্বজন ও জেলেরা নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রায়পুরা ফায়ার সার্ভি

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় পাঁচ দিনের ব্যবধানে পানিতে ডুবে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র ইয়াসিন সরকার ওরফে দীপুর (১৬) মরদেহ ৪৪ ঘণ্টা পর স্থানীয় জেলেদের জালে ভেসে ওঠে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা ঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন সরকার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার মো. হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল অ্যাকাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার মা ও বোনের সঙ্গে মামার বাড়ি মনিপুরা এলাকায় বেড়াতে আসে ইয়াসিন। পরদিন শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন শিশু-কিশোরের সঙ্গে মেঘনা নদীর মনিপুরা ঘাটে গোসল করতে নামে সে। একপর্যায়ে তারা সাঁতরে প্রায় ৫০ গজ দূরে নদীতে ডুবে থাকা একটি কাঠের সেতুর দিকে গেলে তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায় ইয়াসিন। সঙ্গে থাকা অন্যরা দ্রুত তীরে উঠে বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, স্বজন ও জেলেরা নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রায়পুরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। বিকেলে উদ্ধারকাজে যোগ দেন ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরিরাও। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও ইয়াসিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার দিনভর স্বজনরা পাঁচটি নৌকা নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজ চালিয়েও ব্যর্থ হন। অবশেষে সোমবার সকালে স্থানীয় জেলেদের জালে আটকা পড়ে ইয়াসিনের মরদেহ। পরে মরদেহটি তীরে তুলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, ইয়াসিনের মৃত্যুর মধ্য দিয়ে রায়পুরায় গত পাঁচ দিনে পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। এর আগে, ১৭ জুলাই সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে ডুবে মারা যায় সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) এবং নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। এর আগের দিন ১৬ জুলাই চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে গোসল করতে নেমে প্রাণ হারায় শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow