নরসিংদীর ঘটনায় ডাকসুর বিক্ষোভ কর্মসূচি

নরসিংদীতে কিশোরীকে ‘ধর্ষণের পর হত্যার ঘটনায়’ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডাকসু ভিপি সাদিক কায়েম কর্মসূচিটির ঘোষণা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে ডাকসু। শুক্রবার বাদ জুমা (দুপুর ১.৩০টা)  ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নরসিংদীর ঘটনায় ডাকসুর বিক্ষোভ কর্মসূচি

নরসিংদীতে কিশোরীকে ‘ধর্ষণের পর হত্যার ঘটনায়’ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডাকসু ভিপি সাদিক কায়েম কর্মসূচিটির ঘোষণা দেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে ডাকসু।

শুক্রবার বাদ জুমা (দুপুর ১.৩০টা)  ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow