নরসিংদীর ঘটনা সমগ্র জাতিকে ব্যথিত করেছে : জমিয়ত

নরসিংদীর মাধবদীতে সংঘটিত কিশোরী 'ধর্ষণ' ও হত্যার ঘটনাকে সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা। তারা বলেন, এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতিকেই ব্যথিত করেছে। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব। অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত হতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ রোধ করা যায়। তারা সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচ

নরসিংদীর ঘটনা সমগ্র জাতিকে ব্যথিত করেছে : জমিয়ত
নরসিংদীর মাধবদীতে সংঘটিত কিশোরী 'ধর্ষণ' ও হত্যার ঘটনাকে সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা। তারা বলেন, এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতিকেই ব্যথিত করেছে। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব। অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত হতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ রোধ করা যায়। তারা সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অপরাধ নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন। বিবৃতিতে সরকার ও প্রশাসনের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মামলার নিষ্পত্তি, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা এবং সারাদেশে শিশু সুরক্ষা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। নেতৃদ্বয় নিহত শিশুর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow