নরেন্দ্র মোদীর মতোই ঝালমুড়ি খেয়ে মদন মিত্রের নির্বাচনি প্রচারণা

পশ্চিমবঙ্গের ঝাড়গ্ৰামে নির্বাচনি প্রচারণায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে রাজ্যের রাজনীতিতে আলোচনা তুঙ্গে। ঠিক এমন সময় পাল্টা প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্রের। সোমবার (২০ এপ্রিল) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়া রেলওয়ে স্টেশনে বসে ঝালমুড়ি খেতে দেখা যায় মদন মিত্রকে। ঝাল মুড়ি বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি কিনে খেলেন এবং খাওয়ালেন রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃনমূল কংগ্রেসের এই প্রার্থী। সে সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। ঝালমুড়ি খেতে খেতে মদন মিত্র বলেন, উনি যতবার এখানে আসবে তত আমাদের কাছে আশীর্বাদ। বুড়ির দোকানে গিয়ে নাটক করবেন পরের দিন থেকে আমরা মুড়ির দোকানে গিয়ে মুড়ি খেতে থাকব। এই যে মুড়ি খেতে খেতে উনি বলেন, যে প্রতিশ্রুতি গুলি দিয়েছিলে ২ কোটি চাকরি, ১৫ লাখ ক্যাশ, তিন হাজার করে, উনি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা ব্যানার্জীর, তৃণমূল কংগ্রেস কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। এরপর নরেন্দ্র মো

নরেন্দ্র মোদীর মতোই ঝালমুড়ি খেয়ে মদন মিত্রের নির্বাচনি প্রচারণা

পশ্চিমবঙ্গের ঝাড়গ্ৰামে নির্বাচনি প্রচারণায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে রাজ্যের রাজনীতিতে আলোচনা তুঙ্গে। ঠিক এমন সময় পাল্টা প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্রের।

সোমবার (২০ এপ্রিল) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়া রেলওয়ে স্টেশনে বসে ঝালমুড়ি খেতে দেখা যায় মদন মিত্রকে। ঝাল মুড়ি বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি কিনে খেলেন এবং খাওয়ালেন রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃনমূল কংগ্রেসের এই প্রার্থী। সে সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।

ঝালমুড়ি খেতে খেতে মদন মিত্র বলেন, উনি যতবার এখানে আসবে তত আমাদের কাছে আশীর্বাদ। বুড়ির দোকানে গিয়ে নাটক করবেন পরের দিন থেকে আমরা মুড়ির দোকানে গিয়ে মুড়ি খেতে থাকব। এই যে মুড়ি খেতে খেতে উনি বলেন, যে প্রতিশ্রুতি গুলি দিয়েছিলে ২ কোটি চাকরি, ১৫ লাখ ক্যাশ, তিন হাজার করে, উনি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা ব্যানার্জীর, তৃণমূল কংগ্রেস কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।

এরপর নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে মদন মিত্র বলেন, নরেন্দ্র মোদী এসেছে মারিচ রাক্ষস যেমন এসে ছিলেন ঠিক তেমন মোদী সাধুর বেশে এখানে আসছে। এটা বন্ধ হওয়া উচিত। মানুষ জানুক মোদী যেটা খেয়ে গেছে সেটা খাওয়ার নয় এটা নাটক। মোদীর এটা মিথ্যে বলার চেষ্টা।

মদন মিত্র বলেন, উনি (মোদী) বাঙালিকে ঘেন্না করেন। তার প্রমাণ রবীন্দ্রনাথ সন্ন্যাস, বঙ্কিম দা ক্যাইসা হ্যায়। এটা চলবে আজকে আমরা এখানে সিম্বোলিক প্রতিবাদ করলাম।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow