নর্দার্ন ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের নবীনবরণ

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সেমিনার কক্ষে ‘ফ্রেশারস রিসিপশন ১.০: লেন্স মেট মিটস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের কনভেনর ইংরেজি বিভাগের প্রভাষক তেয়াজুল হাসান তূর্য, বাংলা বিভাগের প্রভাষক শ্রাবণ হাসান, ডিবিএ’র প্রভাষক বরকত উল্লাহ জারিষ এবং ইইই বিভাগের প্রভাষক রাব্বিউল হাসান অঙ্কন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ক্লাবের সভাপতি ফারদিন মোল্লা, সহ-সভাপতি সালমান হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বর্তমান ও নবাগত সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নবাগতদের সামনে তুলে ধরা হয়। এ উপলক্ষে একটি বিশেষ ব্রোশিওর প্রকাশ করা হয়, যেন ক্লাবের অর্জন ও কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের অনুপ্রেরণামূলক বাণী স্থান পেয়েছে। ক্লাবের সভাপতি ফারদিন মোল্লা বলেন, এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। ফটোগ্রাফি ও চলচ্চিত্রে

নর্দার্ন ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের নবীনবরণ

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সেমিনার কক্ষে ‘ফ্রেশারস রিসিপশন ১.০: লেন্স মেট মিটস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের কনভেনর ইংরেজি বিভাগের প্রভাষক তেয়াজুল হাসান তূর্য, বাংলা বিভাগের প্রভাষক শ্রাবণ হাসান, ডিবিএ’র প্রভাষক বরকত উল্লাহ জারিষ এবং ইইই বিভাগের প্রভাষক রাব্বিউল হাসান অঙ্কন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ক্লাবের সভাপতি ফারদিন মোল্লা, সহ-সভাপতি সালমান হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বর্তমান ও নবাগত সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নবাগতদের সামনে তুলে ধরা হয়। এ উপলক্ষে একটি বিশেষ ব্রোশিওর প্রকাশ করা হয়, যেন ক্লাবের অর্জন ও কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের অনুপ্রেরণামূলক বাণী স্থান পেয়েছে।

ক্লাবের সভাপতি ফারদিন মোল্লা বলেন, এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। ফটোগ্রাফি ও চলচ্চিত্রের মাধ্যমে আমরা শুধু মুহূর্তকে ধারণ করি না, বরং অনুভূতি ও স্বপ্নকে প্রকাশ করি। নবাগতদের সৃজনশীল আইডিয়াই এ ক্লাবকে ভবিষ্যতে আরও উঁচুতে নিয়ে যাবে।

ক্লাবের পাবলিক রিলেশনস সেক্রেটারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাফিয়াদ মাহমুদ সিজয় বলেন, আমাদের ক্লাব এ বছর তাদের বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে সারাদেশের মানুষের নজর কাড়তে সক্ষম হবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে নবীন সদস্যদের মাঝে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

এএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow