নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ২৯ 

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আদামাওয়া রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।  মঙ্গলবার (২৮ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গিয়াকু গ্রামে কয়েক ঘণ্টাব্যাপী এ হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।      আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমি যেখানে দাঁড়িয়েছি, সেখানে আমাদের ভাই-বোনদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি একটি কাপুরুষোচিত কাজ। অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, সরকার সেনাবাহিনী ও স্থানীয় প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর সহযোগিতায় নিরাপত্তা অভিযান আরও জোরদার করবে।   ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি গোষ্ঠী ইতোমধ্যেই এ হামলার দায় স্বীকার করেছে। তবে নাইজেরিয়ায় সক্রিয় আইএস-সমর্থিত দুটি প্রধান গোষ্ঠীর মধ্যে কোনটি হামলার জন্য দায়ী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  এই ঘটনায় নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার ঘটনা আরও একবার আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার মতে, সাম্প্রতিক বছরগুলোতে দ

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ২৯ 

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আদামাওয়া রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গিয়াকু গ্রামে কয়েক ঘণ্টাব্যাপী এ হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।     

আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমি যেখানে দাঁড়িয়েছি, সেখানে আমাদের ভাই-বোনদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি একটি কাপুরুষোচিত কাজ। অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সরকার সেনাবাহিনী ও স্থানীয় প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর সহযোগিতায় নিরাপত্তা অভিযান আরও জোরদার করবে।  

ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি গোষ্ঠী ইতোমধ্যেই এ হামলার দায় স্বীকার করেছে। তবে নাইজেরিয়ায় সক্রিয় আইএস-সমর্থিত দুটি প্রধান গোষ্ঠীর মধ্যে কোনটি হামলার জন্য দায়ী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এই ঘটনায় নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার ঘটনা আরও একবার আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হামলা ও অপহরণ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশও নাইজেরিয়ায় সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow