নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক নিহত

নাইজেরিয়ায় সামরিক বিমান হামলা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পৃথক হামলায় প্রায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা অঙ্গরাজ্যের একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর এএফপির। স্থানীয় এক কমিউনিটি নেতা জানান, হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। অনেক মরদেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর নাইজেরিয়া শাখা দাবি করেছে, ১০ ও ১১ মে চালানো এসব হামলায় নিহতের সংখ্যা অন্তত ১০০। অন্যদিকে কাছাকাছি একটি গ্রামের বাসিন্দারা নিহতের সংখ্যা ১১৭ বলে জানিয়েছেন। একই দিনে নাইজার অঙ্গরাজ্যেও আরেকটি বিমান হামলায় ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন বলে অভিযোগ উঠেছে। তবে নাইজেরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। তারা জানিয়েছে, পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী নেতা ও কমান্ডারদের লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছিল। নাইজেরিয়ায় সক্রিয় এসব সশস্ত্র গোষ্ঠী স্থানীয়ভাবে ডাকাত গোষ্ঠী নামে পরিচিত। তারা গ্রামে হামলা চালানো, মুক্তিপণের জন্য অপহরণ এবং

নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক নিহত

নাইজেরিয়ায় সামরিক বিমান হামলা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পৃথক হামলায় প্রায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা অঙ্গরাজ্যের একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর এএফপির।

স্থানীয় এক কমিউনিটি নেতা জানান, হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। অনেক মরদেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে শনাক্ত করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর নাইজেরিয়া শাখা দাবি করেছে, ১০ ও ১১ মে চালানো এসব হামলায় নিহতের সংখ্যা অন্তত ১০০। অন্যদিকে কাছাকাছি একটি গ্রামের বাসিন্দারা নিহতের সংখ্যা ১১৭ বলে জানিয়েছেন।

একই দিনে নাইজার অঙ্গরাজ্যেও আরেকটি বিমান হামলায় ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন বলে অভিযোগ উঠেছে।

তবে নাইজেরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। তারা জানিয়েছে, পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী নেতা ও কমান্ডারদের লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছিল।

নাইজেরিয়ায় সক্রিয় এসব সশস্ত্র গোষ্ঠী স্থানীয়ভাবে ডাকাত গোষ্ঠী নামে পরিচিত। তারা গ্রামে হামলা চালানো, মুক্তিপণের জন্য অপহরণ এবং কৃষক ও খনি শ্রমিকদের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত।

এদিকে একই দিনে জামফারা অঙ্গরাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলেও জানা গেছে। পাশাপাশি কাটসিনা অঙ্গরাজ্যে সমন্বিত হামলায় আরও ১২ জন নিহত হন।

বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে চলমান সহিংসতা ও সামরিক অভিযানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow