নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগের সময় অসুস্থ হয়ে মরে যাওয়া বাংলাদেশী যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। শিপন হাওলাদার বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পথে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তাকে আটক করে সেখানকার পুলিশে সোপর্দ করে। পরে ভারতীয় আদালত ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিপনকে কারাদন্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই গত বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্

নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগের সময় অসুস্থ হয়ে মরে যাওয়া বাংলাদেশী যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। শিপন হাওলাদার বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পথে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তাকে আটক করে সেখানকার পুলিশে সোপর্দ করে। পরে ভারতীয় আদালত ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিপনকে কারাদন্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই গত বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow