নাগরপুরে শিশু আয়েশা হত্যাকারী আজমিরের ফাঁসির দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের নাগরপুরে শিশু আয়েশা হত্যাকারী আজমিরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা গেটের সামনে টাঙ্গাইল-আরিচা রোডে এ মানববন্ধনের আয়োজন করে মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামবাসী। এ সময় মানববন্ধনে ৮ বছরের শিশু আয়েশা হত্যার আসামি আজমিরের ফাঁসি দাবি করেন আয়েশার স্বজন ও এলাকাবাসী। গত ৮ মার্চ দুপুরে আয়েশাকে গলা টিপে হত্যা করে আজমির। পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। এতে ভুক্তভোগী পরিবার ক্ষোভ প্রকাশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন আয়েশার বাবা মো. হাসেম মিয়া, চাচি সুরিয়া, ফুপাতো বোন নাজমা ও বিথি।উল্লেখ্য, গত ৮ মার্চ বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামারী গ্রামে ৮ বছরের শিশু আয়েশাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে যায় আজমির।
টাঙ্গাইলের নাগরপুরে শিশু আয়েশা হত্যাকারী আজমিরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা গেটের সামনে টাঙ্গাইল-আরিচা রোডে এ মানববন্ধনের আয়োজন করে মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামবাসী। এ সময় মানববন্ধনে ৮ বছরের শিশু আয়েশা হত্যার আসামি আজমিরের ফাঁসি দাবি করেন আয়েশার স্বজন ও এলাকাবাসী। গত ৮ মার্চ দুপুরে আয়েশাকে গলা টিপে হত্যা করে আজমির। পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। এতে ভুক্তভোগী পরিবার ক্ষোভ প্রকাশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন আয়েশার বাবা মো. হাসেম মিয়া, চাচি সুরিয়া, ফুপাতো বোন নাজমা ও বিথি।
উল্লেখ্য, গত ৮ মার্চ বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামারী গ্রামে ৮ বছরের শিশু আয়েশাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে যায় আজমির।
What's Your Reaction?