নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণ্যমন্য ব্যক্তিবর্গ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ইফতারে অংশ নেন। বক্তারা প্রেসক্লাবের এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নাগরপুরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণ্যমন্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ইফতারে অংশ নেন। বক্তারা প্রেসক্লাবের এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নাগরপুরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow